বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ এরই মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে শতকরা আট ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

আগামী বছর ৮ দশমিক দুই পাঁচ প্রবৃদ্ধি দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে এগারোটায় দুবাইয়ের কনরাড হোটেলে বাংলাদেশ ইকোনমিক ফোরামের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান আরো বলেন, বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অচিরেই কমে আসবে। এ সময় তিনি বাংলাদেশের কৃষিখাতের অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, সব সময় চীন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের বিনিয়োগ দেখে এসেছি আমরা। আরব আমিরাত ও সৌদি আরবের বিনিয়োগকারীদেরও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এ সম্মেলন থেকে বাংলাদেশে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিতে পারেন প্রবাসী ব্যবসায়ীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ