সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

মিনিস্টার ফ্রিজের কারখানায় আগুনে শত কোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। শনিবার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত কারখানাটির সামনে ব্রিফিংকালে তিনি এ দাবি করেন।

এ সময় এম এ রাজ্জাক খান বলেন, কারখানাটি আমি তিল তিল করে গড়ে তুলেছি। এ কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে। এ ধরনের দুর্ঘটনা যেন আবার না ঘটে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। কারখানাটির ষষ্ঠ তলায় কারখানার সমস্ত তৈরিকৃত মালামাল ছিল।

তিনি আরও বলেন, কারখানাটি বিল্ডিং কোড মেনে এবং ফায়ার সার্ভিসের সমস্ত নীতিমালা অনুসরণ করে তৈরি করা হয়েছে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান বলেন, দেশের মানুষকে স্বল্পমূল্যে টিভি-ফ্রিজ দেয়ার জন্য ২০০৯ সালে এ কারখানাটি স্থাপন করা হয়। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে এ কারখানার পণ্য বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে।

প্রেস ব্রিফিংকালে কারখানার পরিচালক (অপারেশন) হাজী গোলাম মোস্তফা খান, পরিচালক (অর্থ) মুজিবুর রহমান, কারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনিরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানার আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ