রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বাংলাদেশকে ৫০০ কোটি ডলার দেবে এডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আগামী তিন বছরে প্রায় ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন সংস্থা (এডিবি)।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ এ তথ্য জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনমোহন বাংলাদেশের জন্য এডিবির বর্ধিত উন্নয়ন কর্মসূচি শেখ হাসিনার সামনে তুলে ধরেন। এডিবি প্রতিনিধি ২০২০-২২ মেয়াদে নতুন কান্ট্রি বিজনেস প্লান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এই পরিকল্পনার আওতায় বিভিন্ন প্রকল্পে প্রায় ৫০০ কোটি ডলার দেবে এডিবি। ‘স্ট্যান্ডবাই’ হিসেবে আরও ৪৯০ কোটি ডলারের প্রকল্প পাইপলাইনে রয়েছে। প্রস্তুতির উপর ভিত্তি করে এসব প্রকল্পে অর্থায়ন করবে এডিবি।

সরকারের সপ্তম পঞ্চম বার্ষিক পরিকল্পনা, এডিবি কৌশলপত্র ২০৩০ ও এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সমান্তরাল চলবে কান্ট্রি বিজনেস প্লান।

তথ্য প্রযুক্তির উপর জোর দিয়ে দক্ষতা উন্নয়ন ও উচ্চস্তরের শিক্ষাকে অগ্রাধিকার দেবে এ অর্থায়ন। দক্ষিণ এশিয়া উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) এবং এর বাইরেও আঞ্চলিক সহযোগিতা এবং সংহতি জোরদারের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণকে অগ্রাধিকার দেবে।

এর আওতায় বড় প্রকল্পগুলোর মধ্যে আছে- ঢাকা-সিলেট সড়ক, জয়দেবপুর-এলেঙ্গা-রংপুর-বুড়িমারী-বাংলাবান্ধা সড়ক, ফরিদপুর-বরিশাল সড়ক, ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ডুয়াল গেজিং, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, ঢাকা এমআরটি লাইন ৫ (গাবতলী-পান্থপথ-আফতাবনগর) ), কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রকল্প, কম্পিউটার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উচ্চ স্তরের শিক্ষা প্রকল্প, ঢাকা নর্দমা ব্যবস্থা ও পানি সরবরাহ প্রকল্প এবং খুলনা নর্দমা ব্যবস্থা উন্নয়ন প্রকল্প।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ