বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ইতিহাস বিকৃতকারীরা আজ টিকে নেই: নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তরের পর যারা ইতিহাস বিকৃত করেছিল, তারা আজ টিকে নেই। ইতিহাস বিকৃতকারীরা হারিয়ে যায়।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরল পাইলট স্কুল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তরুণ প্রজন্মকে ইতিহাস জানার তাগিদ দিয়ে তিনি বলেন, এখন সমগ্র বিশ্ব বঙ্গবন্ধুকে অনুসরণ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্ববন্ধু হিসেবে স্বীকৃত। এটাই ইতিহাসের শিক্ষা।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সরকার দেশ পরিচালনায় আছে বলেই দেশ আজ খেলাধুলাসহ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

নতুন প্রজন্মকে খেলা-ধুলায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামীতে বাংলাদেশের হাল ধরবে। সকল ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের খেলাধুলায় উদ্বুদ্ধ হতে হবে। ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে তরুণদের সামনে আসতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ