বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

'ভুল রাজনীতির জন্য বিএনপি দল হিসেবে বারবার পিছিয়ে যাচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুল রাজনীতির কারণে বিএনপি দল হিসেবে বারবার পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী বিরোধীদল হিসেবে টিকে থাকুক।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রতিহিংসার রাজনীতির জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ভুল রাজনীতির জন্যই বিএনপি দল হিসেবে বারবার পিছিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে। এই কথা বলে যে অশুভ ইঙ্গিত দিচ্ছেন, সেই পরিকল্পনা থেকে বের হয়ে আসুন। তাহলে আপনাদের দলও উপকৃত হবে, দেশের মানুষের যে ঘৃণা তা থেকেও আপনারা মুক্তি পাবেন। আমরা চাই, আপনারা শক্তিশালী দল হিসেবে টিকে থাকুন।

আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলে গণমাধ্যমে কথা বলার মতো দলটির আর কোনো নেতা থাকবে না বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ