বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বোমা বিস্ফোরণে তুরস্কে নিহত ৭, আহত ১০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অনন্ত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরের কুল্প জেলায় এ দুর্ঘটনা ঘটে।

দিয়ারবাকিরের গভর্নর কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ কথা জানিয়েছে।

রয়টার্সকে গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, একটি গাড়িতে করে গ্রামবাসীদের নিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকেই পুঁতে রাখা ওই বোমার বিস্ফোরণ ঘটে।

এ হামলার দায় স্বীকার কেউ করেনি এখনও। তবে দেশটির উগ্র বামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ