রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

চিহ্নিত গোষ্ঠীর সহযোগিতা পাচ্ছে রোহিঙ্গারা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কক্সবাজারে আশ্রয়ে থাকা রোহিঙ্গারা চিহ্নিত ব্যক্তি-প্রতিষ্ঠানের সহযোগিতা পাচ্ছে। ওই ব্যক্তি ও প্রতিষ্ঠান কীভাবে তাদের সহযোগিতা করছে তা জানতে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফামর্গেটে খামার বাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ আসছে। কিছু এনজিও ও ব্যক্তি রোহিঙ্গাদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে মদদ দিচ্ছে। রোহিঙ্গারা এদের মাধ্যমেই দেশীয় অস্ত্র মজুদ, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়াচ্ছে।

তারা সমাবেশও করেছে। কেউ যাতে রোহিঙ্গাদের নেপথ্য থেকে সহযোগিতা করতে না পারে তার জন্য পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তদন্ত চলছে। এ ক্ষেত্রে কাউকে দোষী পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওয়ানডে) ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, যুব সমাজকে বিপথগামিতা থেকে বাঁচাতে খেলাধুলার পরিধি আরও বৃদ্ধি করতে হবে। এটা গ্রাম পর্যায়েও পৌঁছে দিতে হবে।

যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার বিকল্প নেই। খেলাধুলায় সম্পৃক্ত হলে তারা বিপথগামী হবে না। এর জন্য সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ