সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

সংস্কার শুরু হচ্ছে ইরাকের বিখ্যাত আল-নূরী মসজিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা ইরাকের মসুল শহরে অবস্থিত বিখ্যাত আল-নূরী মসজিদের নাম জানেন না।

কিন্তু দঃখের বিষয়, এ বিখ্যাত স্থাপনাটি ২০১৭ সালে উড়িয়ে দিয়েছিল আইএস বাহিনী। এক বিবৃতিতে ইউনেস্কো মসজিদটি পুনর্নির্মাণের করার ঘোষনা দিয়েছে। আগামী বছরের শুরুর দিকেই শুরু হবে কাজ।

এ বিষয়ে আলোচনার জন্য প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক অদ্রি আজৌলে ইরাকের সংস্কৃতি মন্ত্রী আবদুলামির আল-দাফার হামদানি ও মসুলের গভর্নর মনসুর আল-মারিদ’র সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের ইউনেস্কোর মহাপরিচালক বলেন, ২০২০ সালের শুরুর দিকে মসুলের এ বিখ্যাত মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু করার ব্যাপারে আমরা একমত হয়েছি।

তিনি বলেন, মসুলকে একটি প্রতীক হিসেবে মনোনীত করেছে ইউনেস্কো। অতীতে এটি একটি বৈচিত্র্যময় শহর ছিল, যেখানে সকল মানুষ একত্রে সুখে শান্তিতে বসবাস করত।

উল্লেখ্য, ‘দ্যা গ্রেট মস্ক অফ আল-নূরী’ হিসেবে পরিচিত এ মসজিদটি একটি প্রাচীন স্থাপনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ