মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

মসজিদে আগত যুবরাজের সঙ্গে হ্যান্ডশেকে মুসলিম নারীদের অপারগতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরওয়ের বারেম শহরের আল-নূর ইসলামিক সেন্টার পরিদর্শনে আগত নরওয়েজিয় যুবরাজ হাকন ম্যাগনাসের সাথে হ্যান্ডশেকের সময় তিন মুসলিম নারীর অপারগতা প্রকাশে মসজিদ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

সম্প্রতি মসজিদটিতে উগ্র জাতীয়তাবাদীদের গুলি বর্ষণের প্রেক্ষিতে যুবরাজ এই পরিদর্শণ সম্পন্ন করেন।

আল-নূর মসজিদের ইনফরমেশন অফিসার ওয়াহিদ আহমদ জানান, যুবরাজের এরূপ পরিস্থিতিতে পড়ার বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। একারণে, আমরা যুবরাজের কাছে দুঃখ প্রকাশ করছি।

গত ১০ আগস্ট নরওয়ের বারেম শহরের এই মসজিদটিতে মুসল্লীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। রাজধানী অসলো থেকে ২০ কিলোমিটার দূরে শহরটিতে অবস্থিত। গুলি বর্ষণের এই ঘটনায় এক জন ব্যক্তি আহত হয়।

জনাব আহমদ জানান, যুবরাজের আসার আগে এই সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, “হ্যান্ডশেকের বিষয়টি আমাদের চিন্তায় ছিলনা এবং তাই এই নিয়ে আমরা আলোচনা করিনি। যদি আমরা আগে জানতাম নারীরা তার সাথে হ্যান্ডশেক করবেন না, তবে আমরা আগেই যুবরাজকে এই বিষয়ে জানাতে পারতাম।”

নরওয়েতে খ্রিস্ট ধর্মের পরে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের ধারনা অনুযায়ী, ২০১৬ সালের নরওয়ের মোট জনসংখ্যার ৫.৭ শতাংশ ছিল মুসলমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ