বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

বিরোধীদলকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই কাজ করছে সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদলকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই কাজ করছে সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত সচেতনভাবে রাষ্ট্রবিরোধী কিছু ভূমিকা পালন করছে। সে ভূমিকার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান লঙ্ঘন করছে একে পর এক। একই ধরনের মামলায় অনেকে সাজা পেয়েছেন; তারা জামিনে রয়েছেন। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না।

তিনি বলেন, বাংলাদেশে যাতে বিরোধীদল না থাকে এবং ভিন্নমত না থাকে তার জন্যই অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ