বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় যুবলীগের দোয়া অনুষ্ঠান শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কামনায় দোয়া এবং কোরআন তিলওয়াতের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এতে লক্ষাধিক যুবক এতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী কর্মসূচিতে দোয়া-কোরআন তিলওয়াতের পাশাপাশি রক্তদান কর্মসূচিও হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। তার অংশ হিসেবে লক্ষাধিক যুবকের উপস্থিতে এই কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, ওই দিনটি (২৮ সেপ্টেম্বর) আমরা ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসেবে পালন করি।

প্রতিবারের মতো এবারও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার আয়োজনের পাশাপাশি, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন-জনগণের ক্ষমতায়ণ’ শীর্ষক আলোচনা সভা, এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। মাসব্যাপী আমাদের কর্মসূচি শুরু হয়েছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই দোয়া মাহফিলের জন্য বিশাল প্যান্ডেল স্থাপন করা হয়েছে। এতে লক্ষাধিক যুবক অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লক্ষাধিক যুবকের এই অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ শুরু করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ