সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ক্ষতিকর প্লাস্টিকের খেলনা বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশুদের জন্য ক্ষতিকর প্লাস্টিকের খেলনার উৎপাদন, আমদানি ও বাজারজাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বুধবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাম্মী আক্তারের পক্ষে অ্যাডভোকেট মুহা. জে আর খান রবিন এ নোটিশ পাঠিয়েছেন।

স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন, বাণিজ্য ও শিল্পসচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১১ জনকে ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, প্লাস্টিকের খেলনা মূলত হালকা ও ভারী প্লাস্টিক দিয়ে তৈরি। প্লাস্টিকে অনেক ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। তাছাড়া প্লাস্টিকের খেলনাকে আকর্ষণীয় করতে নানারকম ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।

শিশুরা এসব খেলনা হাতে নেয় এবং মুখেও দিয়ে থাকে। এতে প্লাস্টিকের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ শিশুর শরীরে ছড়িয়ে পড়ে এবং ক্যানসারসহ নানা দুরারোগ্য রোগের সৃষ্টি করে। পৃথিবীর অনেক দেশে নিরাপদ প্লাস্টিকের খেলনার নীতিমালা থাকলেও বাংলাদেশে এ নিয়ে কোনো নীতিমালা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ