মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

ইসরাইলের বিরুদ্ধে ওআইসি'র জরুরি বৈঠক ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলের ঘোষণা দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এ ঘোষণার পর জরুরি বৈঠক ডেকেছে ইসলামি সহযোগিতা সংগঠন (ওআইসি)। সৌদি আরবের জেদ্দায় ৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত এ সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর ।

ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিন বলেন, ফিলিস্তিন ইস্যুটি সবসময়ই ওআইসির অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। বিশেষত খাদেমুল হারামাইন সৌদি বাদশাহর আহ্বান এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। আমরা ফিলিস্তিনি জনগণের কল্যাণে একটি সমাধানমূলক অবস্থা সৃষ্টি করতে চাই।

গত মঙ্গলবার নেতানিয়াহু বলেন, ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তার সরকার পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখল করবে। এছাড়া পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন নিশ্চিত করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ