মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

‘আজাদ কাশ্মীর দখলে প্রস্তুত ভারতীয় সেনারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে অভ্যন্তরীণ একটি বিষয় হিসেবে তুলে ধরে সমগ্র বিশ্বের কাছে সন্ত্রাসের বিরুদ্ধে এক কড়া বার্তা দিয়েছিল ভারত।

আর তারপর থেকেই অনেকের মনেই প্রশ্ন ছিল পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের পুনর্দখলের বিষয়ে।

আজ বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত এই প্রসঙ্গে জানিয়েছেন তারা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর দখলে প্রস্তুত রয়েছেন।

যদিও সেনাপ্রধান এই বিষয় নিয়ে পরিস্কার করে জানিয়েছেন যে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারত সরকার এবং সরকারের নির্দেশ মত কাজ করা হবে।

জেনারেল রাওয়াত জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের মানুষদের এটা বুঝতে হবে ওখানে যা হচ্ছে তা কেবলমাত্র তাদের জন্যই হচ্ছে। ৩৭০ ধারা বাতিল করা নিয়ে তিনি জানিয়েছেন কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষজন সেখানে মোতায়েন হওয়া সেনাবাহিনীকে একটা সুযোগ দিক।

সেখানকার সরকারের পক্ষে উপত্যকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। কাশ্মীরের মানুষজন ৩০ বছর ধরে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাক্ষী হয়েছে। আর নয়, তারাও শান্তিতে থাকুক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ