সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

২০২০ সালে সর্বোত্তম হজ ব্যবস্থাপনা উপহারের ঘোষণা ধর্ম প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালে সর্বোত্তম হজ ব্যবস্থাপনা উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। সে জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

২০১৯ সালে সফল হজ ব্যবস্থাপনা উপহার দেয়ায় গতকাল মঙ্গলবার রাতে মক্কা নগরীতে প্রবাসী আওয়ামী কমিউনিটি মক্কা, সৌদি আরবসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে সফররত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠবেই। এজন্য তিনি ঘুষ-দুর্নীতি পরিহার করতে সকলের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনা ও দুর্নীতি দমনের মাধ্যমেই এবারের হজ ব্যবস্থাপনা সফল হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পবিত্রতা নষ্ট হতে দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ