মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

নাইজেরিয়ায় তাজিয়া মিছিলে পুলিশের গুলিতে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের গোষ্ঠীর মিছিলের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এতে অন্তত ১২ জন নিহত হওয়ার অভিযোগ করেছে শিয়ারা্।

ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া (আইএমএন) নামের ওই শিয়া গোষ্ঠীর এক মুখপাত্র ইব্রাহিম মুসা বলেছেন, মঙ্গলবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা, বাউচি, গম্বে, সকতো এবং কাটসিনা অঞ্চলে মিছিলরত শিয়া সম্প্রদায়ের লোকদের গুলি করে হত্যা করা হয়।

এছাড়া পুলিশের হামলার আরও অনেকে আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। গত জুলাইতে আইএমএন নাইজেরিয়াতে নিষিদ্ধ করা হয়।

ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। এছাড়া রাজধানী আবুজায় আশুরার শোক মিছিল করতে দেওয়া হয়নি। সূত্র: আল-জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ