রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে ধ্বংসের হুশিয়ারি হিজবুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ।

ইসরায়েলের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পবিত্র আশুরা উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এসব কথা বলেন।

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন হলে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না জানিয়ে তিনি বলেন, ২০০৬ সালে যুদ্ধের সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসারে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি হয়েছিল লেবানন ও হিজবুল্লাহ তার প্রতি শ্রদ্ধা জানায়। কিন্তু ইসরায়েল যদি লেবাননের ওপরে হামলা চালায় তাহলে তারা উপযুক্ত জবাব পাবে।

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধ-পরিকল্পনা প্রত্যাখ্যান করে হাসান নাসরুল্লাহ বলেন, এমন যুদ্ধে এ অঞ্চলের সব দেশ এবং এসব দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চির অবসান ঘটবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতিরও অবসান হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ