শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

'সাহসী সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনই স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবচ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আহ্বাবায়ক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, সৎ-সাহসী সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ।

তিনি বলেন, সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে যে কোন জাতিকে পদানত করা যায়। আমাদের বিরুদ্ধে সেই আগ্রাসন চলছে । এ ব্যাপারে আলেম, সাংবাদিক, লেখক ও আমাদের সংস্কৃতিকর্মীদের সচেতন ও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদা স্মরণে ইসলামী সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার প্রবর্তনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর আল-হেলাল একাডেমী প্রাঙ্গনে ওলামায়ে কেরামদের নিয়ে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরাইন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব এম. আবদুল্লাহর সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জমিয়তে ওলামায়ে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুউল্লাহ, হেফাজতে ইসলাম গাজীপুরের আমীর মুফতি মাসউদুল করীম, ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মাদ, লেখক মাওলানা আবু তৈয়ব, আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, মাওলানা ইউনুস শাহেদী, মাওলানা ইকবাল মাসুম, মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।

আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামের আদর্শ সমাজে বাস্তবায়নের জন্য মাওলানা নূরুল হুদা র. তার সারাটি জীবন কাজ করে গেছেন। তার স্মরণে ‘ইসলামী সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার প্রবর্তন’ দীনের প্রসার ও ইসলামী সমাজ বিনির্মানে আরেকটি মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উম্মাহ ডটকম-এর সম্পাদক মাওলানা মুনির আহমেদ,  মাওলানা সৈয়দ শামসুল হুদা, মুফতি জহির ইবনে মুসলিম, মাওলানা আবু বকর সিরাজী, মাওলানা গোলামুল কুদ্দুছ, মাওলানা ওসমান গনি প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম মাওলানা নূরুল হুদা ও তার সহধর্মিনী মরহুমা নূর খাতুনের রূহের মাগফিরাত কামনা এবং কাশ্মিরসহ সারা বিশ্বের মুসলমানদের হেফাজত ও কল্যাণ কামনা করে আল্লামা নূর হোসাইন কাসেমী দোয়া পরিচালনা করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ