রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

কাশ্মীর-আসাম নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান সোমবার বলেছেন, গত মাসে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মাধ্যমে ভারত সরকার যা করছে তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

মানবাধিকার কমিশনের প্রধান মিশের ব্যাচলেট বলেন, ‘সম্প্রতি ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ, ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ, গণগ্রেফতার ও দমনপীড়নের মাধ্যমে কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে যা করছে তার প্রভাব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, ‘যদিও আমি ভারত ও পাকিস্তান উভয় দেশের সরকারকেই মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ও সুরক্ষিত করতে অনুরোধ জানিয়ে আসছি। আমি বিশেষ করে ভারতের কাছে কাশ্মীরের বর্তমান অবরুদ্ধ পরিস্থিতির অবসান ও কারফিউ তুলে নেয়ার অনুরোধ জানাচ্ছি।’

গ্রেফতারকৃতদের মানবাধিকার নিশ্চিতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন তিনি। কাশ্মীরের জনগণের সঙ্গে পরামর্শ করে এবং নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ এবং সেসব সিদ্ধান্ত তাদের ভবিষ্যতকে প্রভাবিত করবে বলে মত তার।

কাশ্মীরের পাশাপাশি আসাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিশেল ব্যাচলেট। আসামে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) মাধ্যমে ‘অনুপ্রবেশকারী’ চিহ্নিত হয়ে ১৯ লাখ মানুষের বাদ পড়া যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে তা নিয়েও চিন্তিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের প্রধান।

তিনি এ বিষয়ে ভারত সরকারের কাছে আবেদন প্রক্রিয়া চলাকালীন যথাযথ কার্যাবলী নিশ্চিত করার আহ্বান জানান। নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের নির্বাসন কিংবা বন্দিত্বরোধ এবং মানুষকে রাষ্ট্রহীন হওয়ার অনিশ্চয়তা থেকে রক্ষা করার আবেদন জানিয়েছেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ