সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ইংল্যান্ডের একটি মসজিদে ফজরের নামাজ পড়ার অনুমতি নেই মুসলিমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইংল্যান্ডের ডেরহাম রোডের নরউইচ ও নরফোক মুসলিম অ্যাসোসিয়েশন (এনএনএমএ) ২৪ ঘন্টা মসজিদ খোলা রাখার জন্য সিটি কাউন্সিলকে আবেদন জানায়। বর্তমানে মসজিদটি সকাল ৭টা থেকে রাত ১১ পর্যন্ত খোলা রাখার অনুমতি আছে। কিন্তু এতে করে স্থানীয় মুসলিমরা ফজরের নামাজ আদায় করতে পারে না মসজিদে।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় কাউন্সিল বলছে. যেহেতু মসজিদটি আবাসিক এলাকায়, তাই আবেদনটি রক্ষা করা গেলো না।

এনএনএমএ বলেছে, আমরা আজান ও নামাজে কোনো জোড়ে আওয়াজ করবো না। আমরা সবসময় চেষ্টা করবো যেনো আমাদের নামাজের জন্য কোনো অধিবাসীর কষ্ট না হয়।

স্থানীয় সিটি কাউন্সিলের রিপোর্ট বলা হয়েছে, আবাসিক অঞ্চলে এ মসজিদটি অবস্থিত তাই আমরা এটাকে ভোর বেলায় খোলা রাখতে অনুমতি দিতে পারি না।

প্রতিবেদনে বলা হয়েছে, সিটি কাউন্সিল যদি নতুন কোনো আইন করে ভোরবেলা মসজিদটি খোলতে অনুমতি দেয় তাহলে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে পারবে। না হয় মসজিদে তারা ফজর নামাজ আদায় করতে পারবে না।

সিটি কাউন্সিলর মাইক স্টোনার্ড এ বিষয়ে বলেন, ভোরবেলা মসজিদটি খোলা রাখার সিদ্ধান্তটি এখন কমিটির সদস্যদের উপর নির্ভর করে।

এনএনএমএর সদস্য সিরাজুল ইসলাম বলেছেন, আমাদের যদি ফজরের নামাজ মসজিদে আদায় করতে অনুমতি না দেওয়া হয় তবে এটি আমাদের পক্ষে বেশ উদ্বেগজনক হবে।

আমরা সরকারের কাছে আবেদন করেই এ বিল্ডিংটিকে নামাজ আদায়ের জায়গা তথা মসজিদ হিসাবে ব্যবহারের অনুমতি পেয়েছি। কিন্তু এখন যদি আমাদের নামাজ আদায় করতে বাধা দেয়া হয় এটা আমাদের জন্য খুবই চিন্তার কারণ হবে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আবার ভেবে দেখবে। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ