সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

ঢাকা উত্তরের জলাবদ্ধতা দূর করার আশ্বাস মেয়র আতিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা দূর করতে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

সোমবার উত্তরার ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ থেকে ৪ নম্বর সেক্টরের শায়েস্তা খাঁ এভিনিউয়ের কসাইবাড়ি রেলগেট পর্যন্ত সড়কের পাইপ-নর্দমাসহ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন।

মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেসব এলাকার একটি তালিকা তৈরি করেছে ডিএনসিসি‌।

‘ডিএনসিসির আওতাধীন যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, তার তালিকা তৈরি করা হয়েছে। এসব এলাকায় পর্যায়ক্রমে জলাবদ্ধতা দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

উত্তরার আলাওল এভিনিউ হতে ময়মনসিংহ রোডের পূর্বপাশ হয়ে ৪ নম্বর সেক্টরের শায়েস্তা খাঁ এভিনিউর কসাইবাড়ি রেলগেট পর্যন্ত সড়কে পাইপ বসানোসহ নর্দমা উন্নয়ন কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে ৩৫ কোটি ৪৭ লাখ টাকা।

মেয়র আতিক বলেন, এর ফলে ৪ নং সেক্টরের বিভিন্ন সড়কের এবং ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশের জলাবদ্ধতা দূর হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দেন আতিক।

নির্মাণকাজ চলাকালে ভোগান্তি মেনে নিয়ে কাজটি শেষ হওয়া পর্যন্ত সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ফুটপাত থেকে অবৈধ দখলদার স্থাপনা উচ্ছেদে নামবো আমরা। ২০ তারিখ (সেপ্টেম্বর) থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হবে। উত্তরা থেকে শুরু হবে। এভাবে প্রতিটি এলাকায় হবে।

পথচারীদের মূল সড়কের বদলে ফুটপাত দিয়ে হাঁটার আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, রাস্তা দিয়ে কিন্তু হাঁটা যাবে না। এখন আপনারা হাঁটছেন কারণ ফুটপাত দখলে তাই। ফুটপাত উচ্ছেদ করে দিলে তারপর আর রাস্তা দিয়ে হাঁটা যাবে না। তখন ফুটপাত দিয়েই হাঁটতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ