সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

'চাঁদের পিঠে বাধার কারণে সিগন্যাল পাচ্ছে না বিক্রম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদের যে অংশে বিক্রম নেমেছে, তা সফ্ট ল্যান্ডিংয়ের পক্ষে যথেষ্ট সুবিধাজনক নয়। হতে পারে সেখানে এমন কিছু বাধা রয়েছে, যার ফলে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে বাধার সম্মুখীন হচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।

রোববার (৮ সেপ্টেম্বর) এ দাবি জানিয়েছেন চন্দ্রযান-১ প্রকল্পের ডিরেক্টর মাইলস্বামী আন্নাদুরাই।

সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, চাঁদের উপর থাকা ল্যান্ডারের খোঁজ পাওয়ার পরে এবার তার সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি করতে হবে। মনে করা হচ্ছে, চাঁদের যে অংশে বিক্রম নেমেছে, তা সফ্ট ল্যান্ডিংয়ের পক্ষে যথেষ্ট সুবিধাজনক নয়। হতে পারে সেখানে এমন কিছু বাধা রয়েছে, যার ফলে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে আমরা বাধার সম্মুখীন হচ্ছি।

তিনি জানিয়েছেন, এর আগে ল্যান্ডারের দিকে নিশানা করে সিগন্যাল পাঠিয়েছে অর্বিটার। কিন্তু বর্তমান পরিস্থিতি ল্যান্ডার আদৌ সেই সিগন্যাল ধরতে পারে কি না, তা দেখতে হবে। অর্বিটার ও ল্যান্ডারের মধ্যে বরাবরই পারস্পরিক বার্তা বিনিময়ের ব্যবস্থা থাকে। এক্ষেত্রে আমাদের শুধু একপিঠের বার্তার উপরই নির্ভর করতে হচ্ছে।

তবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলেও তার মেয়াদ ৫-১০ মিনিটের বেশি হবে না বলে জানিয়েছেন অধিকর্তা।

উল্লেখ্য, শনিবার চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই চন্দ্রযান- ২ এর ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ২২ জুলাই শ্রী হরিকোটা মহাকাশ স্টেশন থেকে ৬৪০ টন ওজনের চন্দ্রাযান-২ যাত্রা শুরু করে।এর আগে, ২০০৮ সালে দেশটি পাঠিয়েছিল চন্দ্রায়ন-১।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ