শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিষয়ে তদন্ত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য কীভাবে নির্বাচন কমিশনের সার্ভারে যুক্ত হলো তা তদন্তে চট্টগ্রামে কাজ শুরু করেছে নির্বাচন কমিশনের একটি দল।

চট্টগ্রামের জুবিলী রোডে কমিশনের আঞ্চলিক সার্ভার স্টেশনে গতকাল বৃহস্পতিবার সকালে তদন্ত কাজ শুরু করে কমিশনের ৫ সদস্যের দলটি।

তারা বলছেন, কোন কম্পিউটার ব্যবহার করে রোহিঙ্গাদের তথ্য সার্ভারে যুক্ত হয়েছে প্রযুক্তিবিদেরা তা তদন্ত করবেন। একই সঙ্গে উপজেলা-জেলা পর্যায়ে সার্ভার ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে কর্মকর্তাদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে।

এদিকে, ঘটনা তদন্তে চট্টগ্রামে গঠিত দুই সদস্যের কমিটিও বুধবার প্রতিবেদন জমা দিয়েছে।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেদনে সার্ভারে থাকা ৭৩টি পরিচয়পত্রকে প্রাথমিকভাবে সন্দেহজনক চিহ্নিত করে এগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করতে বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ