সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ফল ব্যবসায়ী নিহত পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’ 

ভারতে প্রবেশ করছে চীনা সেনাবাহিনী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অরুনাচল প্রদেশের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে চীনের সেনা। বুধবার এমন দাবি করেছেন ভারতের অরুনাচল প্রদেশ রাজ্যের বিজেপির এক এমপি। এমনকি একটি ব্রিজ বানিয়ে ফেলেছে বলেও দাবি করেন ওই সাংসদ।

এ ঘটনা প্রকাশ করে ভিডিও পোস্ট করেছেন স্থানীয় এক বিজেপি কর্মী৷ ভিডিওটি প্রকাশ করেছেন বিজেপি সাংসদ তাপির গাও৷

তিনি দাবি করেন, এক মাস আগে ব্রিজটি বানানো হয়েছে৷ চীনা সেনাবাহিনীর সদস্যরাই এ ব্রিজ নির্মাণ করে৷ তাপির গাওয়ের মতে অরুণাচল প্রদেশ খুবই স্পর্শকাতর এলাকা৷ এখানকার পার্বত্য অঞ্চলে একাধিক অনুপ্রবেশের রাস্তা রয়েছে৷ যা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন কেন্দ্রের৷

ওই ব্রিজের চারপাশে বুটের দাগ দেখতে পাওয়া গেছে৷ স্থানীয় বাসিন্দারাই এ খবর দিয়েছেন বলে জানিয়েছেন তিনি৷ যদি এই খবর সত্যি হয়, তবে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে তা রীতিমত উদ্বেগের৷

এদিকে ভারতীয় সেনার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, এরকম কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে জায়গার ছবি দেখানো হচ্ছে, সেটি আসলে ফিশ টেল। ওই এলাকায় লাইন অফ কন্ট্রোলের সীমা নিয়ে ভিন্ন ধারনা আছে। ঠিক যেমন অন্য অনেক জায়গাতেই আছে।

তবে সেনাবাহিনী গিয়ে এ দাবির সত্যতা যাচাই করবে বলে আশ্বাস দেয়া হয়েছে। যে নালার উপর ব্রিজ তৈরি হচ্ছে বলে ভিডিওতে দাবি করা হয়েছে, ‘ডিমারু’ নামের সেই ব্রিজ চিহ্নিত করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে সেনাবাহিনী।

উল্লেখ্য, অরুণাচল প্রদেশের আনজয় জেলার সানগালাম গ্রামটি চীন সীমান্তের খুব কাছে অবস্থিত৷ রীতিমত স্পর্শকাতর এলাকা হিসেবে এটিকে চিহ্নিত করেছে ভারতীয় সেনাবাহিনী৷ চীন সীমান্ত থেকে এটি মাত্র ২০০ কিমি দূরে অবস্থিত৷ সূত্র: কলকাতা ২৪

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ