শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

চট্টগ্রামে আত্মসমর্পণের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীতে থানায় আত্মসমর্পণের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ বেলাল (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত মোহাম্মদ বেলাল তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৩ মামলার রয়েছে। এছাড়া সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত বেলাল নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।

খুলশী থানার ওসি প্রনব চৌধুরী জানান, ১৩ মামলার আসামি বেলাল বুধবার দুপুর ১টার দিকে নিজেই থানায় আত্মসমর্পণ করেন। এরপর বেলালকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে জালালাবাদ পাহাড়ে অভিযানে যায় পুলিশ।

এসময় বেলালকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এসময় উভয়পক্ষে গোলাগুলি হয়। এক পর্যায়ে তার সহযোগীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে। বেলাল পুলিশের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলশী থানায় ১১টি মামলা আছে। নগরীর অন্য থানায় আরও ২টি মামলা রয়েছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ