রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আসামে বিদেশি সাংবাদিক প্রবেশে সরকারের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যে সংশোধিত নাগরিক তালিকা (এনআরসি)। গত ৩১ আগস্ট প্রকাশিত তালিকায় রাষ্ট্রহীন করা হয়েছে ১৯ লাখের বেশি বাঙালিকে।

যদিও সেই এনআরসি প্রকাশের পর এবার ইস্যুটি নিয়ে সংবাদ প্রকাশের জন্য বিদেশি সাংবাদিকদের বিনা অনুমতিতে রাজ্য ভ্রমণে কঠোরতা আরোপ করেছে সরকার। এমনকি অনেক বিদেশি সাংবাদিককে আসাম ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম 'এনডিটিভি' জানায়, এখন থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রবেশের জন্য সকল বিদেশি সাংবাদিককে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

যদিও মন্ত্রণালয় সেই অনুমতি প্রদানের আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। যদিও গত ৩১ আগস্ট আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের আগ পর্যন্ত এসব বিষয়ে এত কড়াকড়ি ছিল না বলে দাবি বিশ্লেষকদের।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বর্তমানে ভারতে অবস্থান করছেন অথবা নেই এমন যেকোনো বিদেশি গণমাধ্যম কর্মীকে আসাম রাজ্যে প্রবেশ করতে হলে তাকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগাম অনুমতি পত্র সংগ্রহ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনীয় সেই অনুমতি প্রদানের পূর্বে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘরোয়াভাবে বিষয়টি নিয়ে আলোচনা করবে। তবে এর মাধ্যমে আসামকে অবশ্য এখনো সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হচ্ছে না।

এ দিকে আসামে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে সরকারের আচমকা এমন সিদ্ধান্তের বিষয়ে এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। গত বুধবার আসাম থেকে প্রকাশিত এক ইংরেজি দৈনিকের খবরে এনআরসি প্রকাশের পর রাজ্যটিকে একটি সংরক্ষিত অঞ্চলের আওতায় আনা হয়েছে।

একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের একে একে রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে। তাছাড়া 'এপি'র এক নারী সংবাদ কর্মীকে আসাম পুলিশ বিমানবন্দর পর্যন্তও পৌঁছে দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ