শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

রুশ ভাষায় প্রথম কুরআন অনুবাদকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ান ভাষায় প্রথম কুরআন (তাফসিরধর্মী) অনুবাদক ভ্যালেরিয়া পোরুখোভা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।

পোরুখোভা ইংরেজি থেকে সরাসরি কোরআন অনুবাদ করেন। এরপর সূক্ষ্ণ, সুন্দর ও নিখুঁতভাবে সম্পাদনা করেন করেন। সম্পাদনার সময় কিছু কিছু তাফসির সংযোজন করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, রুশ অঞ্চলের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান তার অনুবাদটিকে সবচেয়ে ভালো অনুবাদ বলে মূল্যায়ন করেছে।

কুরআনের অনুবাদ সম্পন্ন হওয়ার পর বিশ্ববিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজাহার বিশ্ববিদ্যালয় খুব দ্রুত (১৯৯৭ সালে) এটি প্রকাশের জন্য অনুমোদন দেয়। এর আগে কয়েক বছর পুনর্পাঠ ও প্রাসঙ্গিক সম্পাদনার করা হয়।

রাশিয়া ও মধ্য এশিয়া অঞ্চলের বিখ্যাত মুসলিম দাঈ ও ধর্মবেত্তা ড. মুহাম্মদ সাইদ আর-রুশদকে বিয়ে করেন পোরুখোভা। তার হাতেই ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে ঈমান রাখেন। পরবর্তীতে রাশিয়া ও মধ্য এশিয়া অঞ্চলে মুসলমানদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্যালেরিয়া পোরুখোভার বেশ চমৎকার রয়েছে।

বিভিন্ন রুশ লেখক বলেন, তার অনুবাদটি বিশ শতকের শেষের দিকে রাশিয়ান ভাষায় রচিত সেরা অন্যতম সেরা একটি গ্রন্থ। পোরুখোভা রাশিয়ান লেখক ইউনিয়ন, রাশিয়া-মধ্য এশিয়ার বেশ কয়েকটি সাহিত্য ও বৈজ্ঞানিক একাডেমির সদস্য ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ