শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। একটি হাউজিং কমপ্লেক্সে সামনে একটি বোমায় আত্মঘাতী এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৬জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

গতকাল গভীর রাতে এ ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে দেশজুড়ে। বিস্ফোরণের ঘটনার পর এখনও পর্যন্ত কোনও সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসন তালিবানদের এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানাচ্ছেন।

স্থানীয় পুলিশ-প্রশাসন এ ঘটনার পরেই কাবুলের নিরাপত্তা জোড়ধার করেছে। প্রত্যেকটি এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, বিস্ফোরণটি বিস্ফোরক ভরা একটি ট্রাক্টরের মাধ্যমে ঘটানো হয়েছে। অত্যন্ত সুরক্ষিত ওই কম্পাউন্ডে সেই সময় বহু বিদেশি নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ঘটনার পরেই ৪০০ বিদেশি নাগরিককে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ