শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

নিখোঁজের একমাস পর সিলেটে স্কুলছাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুর সদর উপজেলা থেকে নিখোঁজের একমাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সিলেটের মোগলাবাজার থানা পুলিশ।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

উদ্ধার হওয়া ওই স্কুলছাত্রীর নাম মৌসুমী আক্তার (১০)। সে শেরপুর সদর উপজেলার হরিণধরা গ্রামের মোতালেব হোসেনের মেয়ে।

গত ২ আগস্ট বাড়ি থেকে দোকানে যাওয়ার কথা বলে নিখোঁজ হয় মৌসুমী। তবে কীভাবে দোকানে যাওয়ার পথে সে নিখোঁজ হয় সে ব্যাপারে জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে মোগলাবাজার থানা এলাকার রাস্তায় মৌসুমীকে একা হাঁটতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে তাকে উদ্ধার করা হয়। তার বাড়ি কোথায় জানতে চাইলে শেরপুর জানায়। এরপর শেরপুর থানার সহযোগিতায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায় এবং মেয়েটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

-এটি