রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বাংলাদেশের ঢাকায় পৌঁছেছেন।তার সঙ্গে রয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তিনি ঢাকা এসে পৌঁছান।

ইরানি গণমাধ্যম পার্সটুডে জানায়, বিশ্বের বিভিন্ন দেশে সফরের অংশ হিসেবে আজ ঢাকায় আসেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সংক্ষিপ্ত এ সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ সফরকালে জাভেদ জারিফ ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলনে অংশ নেবেন ও ভাষণ দেবেন। বাংলাদেশের পর ইন্দোনেশিয়া সফরে যাবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ