শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

অবশেষে দীর্ঘ আট বছর পর ভোলার লালমোহনে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে দীর্ঘ আট বছর পর ভোলার লালমোহন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে তফসিল ঘোষণা করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৪ অক্টোবর লালমোহন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন পৌরসভায় সর্বশেষ ২০১১ সালের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্ধারিত মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতায় মামলা চলমান থাকায় আর নির্বাচন হয়নি। অবশেষে মঙ্গলবার রাতে তফসিল ঘোষণা করা হয়েছে।

লালমোহন পৌরসভার পূর্বের ৯টি ও নতুন ৩টিসহ মোট ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯৪৩ জন ও নারী ভোটার ৬ হাজার ৬০৭ জন।

দীর্ঘদিন পর লালমোহন পৌরসভার তফসিল ঘোষণা করায় এলাকার ভোটারদের মাঝে নির্বাচনকে ঘিরে উৎসাহ আমেজ দেখা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ