শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দুর্বৃত্তের গুলিতে শাহেদ (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল সোমবার ভোররাতে রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে দুই পক্ষের গুলিবর্ষণের ফলে এমন ঘটনা ঘটে।

নিহত শাহেদ যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিনের ছেলে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে তার বাড়ি।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, নাইট ক্লাবের সামনে দুই পক্ষের ঝগড়ার এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরপরে গুলিবিদ্ধ শাহেদকে জ্যামাইকা হাসপাতালে নেয়া হলেও ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ময়না তদন্তের পর আজ মঙ্গলবার শাহেদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাকে নিউ জার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

-এএ