রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ক্যালিফর্নিয়ায় যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নিখোঁজ ৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:যুক্তরাষ্ট্রের ক্যালেফর্নিয়ার তীরবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও ৩৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

সোমবার রাত সাড়ে তিনটার দিকে সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে 'কনসেপশন' নামের একটি জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জাহাজে উদ্ধার অভিযানে কাজ করা কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন কিছুটা আহত হয়েছেন। তারা সম্ভবত উপরের ডেকে ঘুমাচ্ছিল। তবে এখনও অন্তত ৩৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। অগ্নিকাণ্ডে অনেকের মৃত্যুর শঙ্কা রয়েছে। তবে এখনও নিশ্চিতভাবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি ডুবতে শুরু করেছে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই উদ্ধার কাজ চলছে। জাহাজের নিচের ডেকে অনেক যাত্রীর আটকা পড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

ক্যালিফর্নিয়ার ভেনচুরের মুখপাত্র বিল নাশ সিএনএনকে জানিয়েছেন, জাহাজটি বড় ছিল। সেখানে অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে ঠিক কতজন মারা গেছেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ