শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

এনআরসি ও এনপিআর সম্পর্কে সচেতনতা গড়বে জমিয়তে উলামায়ে হিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনআরসি ও এনপিআর (জনগণনার) বিষয়ে ভবিষ্যতের জন্য রোড ম‍্যাপ তৈরি করছে পশ্চিমবঙ্গ রাজ‍্য জমিয়তে উলামায়ে হিন্দ।

এ বিষয়ে রাজ‍্যের বর্ষীয়ান আইনজীবীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ‍্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। সম্প্রতি রাজভবনে তার আবাসনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত, এনআরসি এবং এনপিআর-এর বিষয়ে সচেতনতা গড়তে গোটা রাজ‍্য জুড়ে কাজ করবে তাদের গঠিত এই টিম।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এনআরসি ও এনপিআর এই দু'টি বিষয় মানুষের মধ্যে এখনও অজানা। অনেকেই এনআরসি বিষয়ে জানলেও এনপিআর সম্পর্কে অবগত নন। তাই রাজ‍্যের বিশিষ্ট আইনজীবীদের নিয়ে এক কমিটি গড়ে সংখ্যালঘু অধ‍্যুষিত জেলা এবং তার বাহিরেও কাজ করবে।

তিনি আরও বলেন, এন আর সি এবং এন পি আর এক নয়। অথচ এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে। প্রতি ১০ বছর অন্তর জনগণনা হয়। আর এনপিআর তারই অঙ্গ। বৈঠকে সিদ্ধান্ত হয়, সব আইনজীবী সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। তারা বিভিন্ন এলাকায় প্রভাবশালী ব্যক্তি দের নিয়ে ওয়ার্কশপ-এর আয়োজন করা হবে। জেলা, ব্লক, মহাকুমা স্তরেও ওয়র্কশপের আয়োজন করা হবে। এর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা,শিক্ষক, অধ্যাপক এবং সমাজের অন‍্যান‍্যদেরও বৃদ্ধিতে ওয়ার্কশপের পাশাপাশি বাংলা, ইংরাজি, হিন্দি এবং উর্দুতেও লিফলেট তৈরি করা হবে। খুব শ্রীঘ্রই এই নিয়ে আইনজীবী ও বিশিষ্টজনদের নিয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান আনসার আলী মন্ডল, সামসুল আরেফিন, সৌগত মিত্র, আব্দুস সামাদসহ আরও ২০ জন আইনজীবী। ওই বৈঠকে আলোচনায় উঠে আসে স‍্যোশাল মিডিয়ায় এনপিআর-এর গুলিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ সমস্যা থেকে মানুষকে অব‍্যাহিত দিতে গোটা রাজ‍্য জুড়ে প্রচার চালাবে এই সংগঠন।

-এএ