সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৯ হাজার ৪৯৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন শেষে ১৯২টি ফিরতি হজ ফ্লাইটে ৬৯ হাজার ৪৯৯ জন হাজি দেশে ফিরেছেন।

সোমবার হজ অফিস সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯০টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০২টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজীরা দেশে ফিরেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ বছর সৌদি আরবে বাংলাদেশের হাজিদের কোন সমস্যা হয়নি। বাংলাদেশের হাজিসহ সকল আলেম-উলামাদের সৌদি কর্তৃপক্ষ বিশেষভাবে সম্মান দিয়েছেন। তাদের সঙ্গে সৌদি হজ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট লোকজন আলাদা বৈঠক করেছেন। বাংলাদেশের হাজিদের যাতে কোন সমস্যা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (সরকারি ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরব গিয়েছেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ১ লাখ ১৬ হাজার ৩৪৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ বছর ১৭ জন নারীসহ সর্বমোট ১১২ জন হজ যাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১০০জন, মদিনায় ১১জন ও জেদ্দায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ