মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

কাশ্মীরে পাকিস্তানের সেনা পাঠানো উচিত: স্বাধীনতাকামী নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর এখানে জাতিসংঘের শান্তিরক্ষী নিয়োগ করা প্রয়োজন ছিল। যেহেতু এখন পর্যন্ত জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয়নি, তাই কাশ্মীরিদের রক্ষায় সেখানে পাকিস্তানের সেনাবাহিনী পাঠানো উচিত। ’

পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফারাবাদে রোববার বিশাল এক সমাবেশে এসব কথা বলেন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের একটি স্বাধীনতাকামী সংগঠনের কমান্ডার ও  কয়েকটি সংগঠনের জোটপ্রধান সালাহউদ্দিন।

সালাহউদ্দিন আরও বলেন, বিশ্বের একমাত্র পারমাণবিক ক্ষমতাধর মুসলিম দেশ পাকিস্তানের উচিত কাশ্মীরের এ দুর্দিনে নির্যাতিত মুসলিম ভাইবোনদের পাশে দাঁড়ানো।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বাদগ্রাম শহরে জন্ম হলেও ২০১৭ সালে ওয়াশিংটন সালাহউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকাভুক্ত করার পর থেকে তিনি আজাদ কাশ্মীরে চলে যান। তাকে আশ্রয় দেয়ায় তখন পাকিস্তানের সমালোচনাও করে মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ