সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ফল ব্যবসায়ী নিহত পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’ 

এনআরসি বিষয়ে ভারতজুড়ে প্রতিবাদে নামবে মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামে এএনআরসি করার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে নামবে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে এমনটাই জানা গেছে।

আজ সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র মতে, বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে আসামে জাতীয় নাগরিকপঞ্জী করার প্রতিবাদে ৭ এবং ৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করবে রাজ্যের শাসকদল।

১২ সেপ্টেম্বর কলকাতার চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে তৃণমূলের তরফে। দলের এক পদস্থ নেতা জানিয়েছেন, মিছিলে উপস্থিত থাকতে পারেন খোদ দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

দলের এক নেতা বলেন, বৈঠকে অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা থেকে যে ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছেন, তাঁদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের নেতাদের নির্দেশ দিয়েছেন, মানুষের কাছে গিয়ে, বিজেপির অশুভ দিক তুলে ধরতে, যেমন, তারা যদি ক্ষমতায় আসে বাংলায় এনআরসি করা হবে।

গত শনিবার অসমের জাতীয় নাগরিকপঞ্জী প্রকাশ করা হয়। এনআরসিতে নাম তোলার আবেদন করেছিলেন ৩,৩০,২৭,৬৬১ জন। তারমধ্যে চূড়ান্ত তালিকায় ঠাঁই পায় ৩,১১,২১,০০৪ জনের নাম।

মোট ১৯,০৬,৬৫৭ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে।এমনটাই জানানো হয়েছে এনআরসির রাজ্য কো-অর্ডিনেটরের দফতরের তরফে।বাদ পড়া ব্যক্তিরা ১২০ দিনর মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ