সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

ভিন্ন উদ্দেশ্যে সরকারই রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে দাবি গয়েশ্বরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিন্ন কোন উদ্দেশ্যে সরকারই রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তারা কীভাবে এত বড় সমাবেশ করলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়? বিএনপির বিরুদ্ধে রোহিঙ্গাদের নিয়ে রাজনীতির অভিযোগও নাকচ করেন তিনি।

তিনি দাবি করে আরও বলেন, খালেদা জিয়ার সাজাকে সরকারের দীর্ঘ দিনের পরিকল্পনা যা আমরা আগে বুঝতে সক্ষম হয়নি।

তিনি আরো বলেন, রাজপথ ছাড়া আদালতের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হবে না। দলের কঠিন সময়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এই প্রভাবশালি নেতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ