সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) নিরাপদ নগরী সূচকে বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। ২০১৭ সালের সূচকের এর অবস্থান ছিলো তৃতীয়। সেই হিসাবে চলতি বছরের সূচকে দুই ধাপ এগিয়েছে এই মহানগরী।

সার্বিকভাবে সূচকে সবচেয়ে অনিরাপদ নগরী হিসেবে উল্লেখ করা হয়েছে নাইজেরিয়ার সবচেয়ে জনবহুল শহর লাগোস। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন এবং পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচি।

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকার প্রথমেই রয়েছে জাপানের রাজধানী টোকিওর নাম। এরপর রয়েছে সিঙ্গাপুর। সেরা পাঁচের বাকি তিনটি শহর হলো: যথাক্রমে, জাপানের ওসাকা, দ্য নেদারল্যান্ডসের আমস্টারডাম এবং অস্ট্রেলিয়ার সিডনি।

বিশ্বের ৬০টি নগরীর তালিকা দিয়ে সূচকে বলা হয়: ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে বিবেচনায় রেখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

তালিকায় ডিজিটাল নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার দিক থেকে ঢাকা চতুর্থ অনিরাপদ নগরী। অবকাঠামোগত নিরাপত্তায় ঢাকার অবস্থান দ্বিতীয় এবং ব্যক্তিগত নিরাপত্তায় ঢাকা ষষ্ঠ অনিরাপদ নগরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ