শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

জামালপুরের নতুন ডিসির ‘দরজা খোলা থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাজে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক।

বুধবার (২৮ আগস্ট) তিনি সাফ জানিয়েছে দিয়েছেন, ‘আমার দরজা সব সময় খোলা থাকবে।’

জেলা প্রশাসক বলেন, সরকার আমাদের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে এনেছেন জনগণের সেবা করার জন্য। জাতির পিতা বলেছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। সেই সেবা করতেই আমি এসেছি।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, জামালপুর প্রেসক্লাবে সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সমকাল ও চ্যানেল ২৪ এর আনোয়ার হোসেন মিন্টু, সময় টেলিভিশনের জাহাঙ্গীর আলম, প্রথম আলোর আব্দুল আজিজ ও আজিজুর রহমান ডল প্রমুখ বক্তব্য রাখেন।

এনামুল হক বলেন, আমার অফিস প্রতি সপ্তাহে একদিন সাধারণ মানুষের সাথে গণশুনানি হবে।

জেলার উন্নয়নে নতুন ডিসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ জনগণের সেবা দিতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ