শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

মহাকাশ ভ্রমণে কুরআন সঙ্গে নিবেন আমিরাতের নভোচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী মহাকাশ ভ্রমণে সঙ্গে পবিত্র গ্রন্থ আল কুরআন নিয়ে যাবেন।

আগামী ২৫ সেপ্টেম্বর মহাকাশে যাওয়ার সময় তিনি তার ব্যক্তিগত জিনিসপত্রের সাথে পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

আমিরাতের মুসলিম নভোচারী হাজা আল-মানসুরি এ সফরে তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১০ কেজি পণ্যসম্ভার বহন করতে পারবেন। এ ১০ কেজি ওজনের মধ্যে তিনি পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি নিয়ে যাবেন।

আমিরাতের নভোচারী প্রোগ্রাম ম্যানেজার সালেম আল-মারী এক সংবাদ সম্মেলনে বলেছেন আল-মানসুরী টানা ৮ দিন মহাকাশে থাকবেন। মহাকাশে তিনি পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি, পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা এবং ‘কিস্সাতি’ (আমার গল্প) নিয়ে যাবেন।

আমিরাতের সরকারী সাইট রোসকোসমাস লিখেছে, এ ভ্রমণটি বাইকনুর স্পেস বেস থেকে শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মার্কিন মহাকাশ সংস্থা (নাসা) সাইট ঘোষণা করেছে, এই সফরটি Soyuz MC-15 মহাকাশযানের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানা যায়। সূত্র: ইরনা নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ