শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

কাশ্মিরে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে মোদিকে সুপ্রিম কোর্টের নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত থমথমে জম্মু-কাশ্মিরে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে জানতে চেয়ে মোদি সরকারকে নোটিশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে মোদি সরকারকে।

৫ আগস্ট মুসলিম অধ্যুষিত অধিকৃত কাশ্মিরের ‘বিশেষ মর্যাদা’ কেড়ে নিয়ে অঞ্চলটিকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রের শাসন জারি করে ভারতের বিজেপি সরকার। এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত বহির্জগতের সঙ্গে কাশ্মিরের সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন।

মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক সেনা। এমন থমথমে পরিস্থিতিতে ‘বিশেষ অনুমতি’ ছাড়া কাশ্মিরে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ।

বিষয়টি নজরে এনে সেখানে সাংবাদিকদের প্রবেশের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে উচ্চ আদালতের দারস্থ হন কাশ্মির টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা বাসিন।

তার আবেদনের ওপর শুনানি শেষে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গাগৈর নেতৃত্বে বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়।

শুনানিকালে অনুরাধার বাসিনের আইনজীবী বীরেন্দ্র গ্রোভার আদালতকে বলেন, কাশ্মিরে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না, ইন্টারনেট সুবিধাও বন্ধ রয়েছে। এমন অবস্থা চলতে পারে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ