মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

এবার ১৩ টি মানহীন পণ্য পেল বিএসটিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার বিএসটিআই’এর পরীক্ষা করা ১৫৪টি পণ্যের মধ্যে ১৩টি পণ্যে নিম্নমান পাওয়া গেছে। এর মধ্যে আছে রং ফর্সাকারী ক্রিম, ঘি, তেলসহ বেশ কয়েকটি পণ্য।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মুহা. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিএসটিআই নিম্নমানের পণ্যের তালিকা দাখিল করেন বিএসটিআইয়ের আইনজীবী।

এ সময় নিম্নমান ঘোষণার কয়েকদিনের মধ্যেই এ সব পণ্য, কীভাবে মানসম্মত হয়ে যায়, তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত।

পণ্যগুলো হলো- ১. ফার্ম ফ্রেশের ঘি, ২.ফর্টিফাইড সয়াবিন ওয়েল (সেফ), ৩. ফর্টিফাইড সয়াবিন তেল (কিচেন), ৪ .মদিনা লাচ্ছা সেমাই, ৫.আয়োডিন যুক্ত লবন (উট), ৬. আয়োডিন যুক্ত লবন (নজরুল), ৭. মডার্ন স্কিন ক্রিম।

৮. জিএম স্কিন ক্রিম, ৯. এরাবিয়ান স্পেশাল ঘি, ১০. রেভেন লাচ্ছা সেমাই, ১১.খাজানা লাচ্ছা সেমাই,
১২.খাজানা ঘি ১৩. খাজানা চানাচুর।

-এএ