শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

এবার রুশ স্টিলথ যুদ্ধবিমান কিনবে তুরস্ক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব রকম হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখছে তুরস্ক। বহুল আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার পর এবার রাশিয়ার থেকে স্টিলথ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে এরদোয়ান সরকার।

বুধবার (২৮ আগস্ট) রুশ কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা আরআইএ-এর খবরে বলা হয়েছে, রাশিয়ার তৈরি স্টিলথ যুদ্ধবিমান এসইউ-৫৭ ও এসইউ-৩৫ তুরস্কের কাছে সম্ভাব্য হস্তান্তর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

রুশ কেন্দ্রীয় সামরিক কৌশলগত সহযোগিতার প্রধান দ্রিমিত্রি শুগায়েভ বলেন, স্টিলথ যুদ্ধবিমান কেনার বিষয়ে তুরস্ক আগ্রহ দেখিয়েছে। তবে তুরস্কের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো লিখিত প্রস্তাব পাওয়া যায়নি। লিখিত প্রস্তাবের আগে আলোচনা চলছে।

এদিকে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়ার বার্ষিক বিমান প্রদর্শনীর উদ্বোধনীতে অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ