শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

আসুন আমরা কাশ্মীরের মুসলমানদের সহযোগিতা করি: শহীদ আফ্রিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে শহীদ হওয়া পরিবারকে সান্তনা দিতে যাবেন শহীদ আফ্রিদি। আগামী ৬ সেপ্টেম্বর শহীদ পরিবারকে সংহতি জানাতে যাবেন পাকিস্তান ক্রিকেট সাবেক এ অধিনায়ক।

বুধবার বিকাল সাড়ে তিনটায় নিজের অফিসিয়াল টুইট বার্তায় এ তথ্য জানান শহিদ আফ্রিদি।

টুইট বার্তায় তিনি বলেন, আসুন আমরা প্রধানমন্ত্রীর (ইমরান খান) ডাকে সারা দিয়ে কাশ্মীরের মুসলমানদের সহযোগিতা করি। আগামী শুক্রবার দুপুর ১২টায় কাশ্মীরের মুসলমানদের প্রতি সংহতি জানাতে আমি করাচির ঐতিহ্যবাহী মাজার- ই-কায়েদে থাকব। আপনারাও আমার সঙ্গে যোগ দিন।

আফ্রিদি আরও বলেন, আগামী ৬ সেপ্টেম্বর আমি একজন শহীদের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাব। যে কাশ্মীরে ভারতীয় সৈন্যদের হাতে শহীদ হয়েছে। আমি শীঘ্রই কাশ্মীর সীমান্ত (এলওসি) পরিদর্শন করব।

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জনগণ ১৯৪৭ সালের পর থেকে সাংবিধানিকভাবে যে বিশেষ মর্যাদা পেত, সেটি বাতিল করে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এরপর থেকে জম্মু-কাশ্মীরের মুসলিম পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকেই এলাকা ছেড়ে পালাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ