সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

মুগদায় র‌্যাবের অভিযান, গ্যাং গ্রুপের ২২ জনকে কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদায় গভীর রাতে গ্যাং গ্রুপের ২২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার রাতে মান্ডা ব্রিজ ও হিরু মিয়ার গলিসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়ে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। বাকি ১৯জনের কাছে মাদক পাওয়ায় ৩ থেকে ৬ মাস মেয়াদে সাজা দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৩ এর অতিরিক্ত এসপি বিনা রাণী দাশ জানান, সোমবার রাতে মান্ডা ব্রিজ ও হিরু মিয়ার গলি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

তিনি জানান, মুগদা এলাকায় ‘চান-যাদু (জমজ ভাই) গ্রুপ’, ‘ডেভিল কিং ফুল পার্টি’, ‘ভলিয়ম টু’ ও ‘ভান্ডারি গ্রুপ’ (মাদকসেবী) সক্রিয়। এদের মধ্যে চান-যাদু গ্রুপের সদস্যদের বয়স ১০ থেকে ১৮ এর মধ্যে। তারা মূলত বস্তির স্কুল থেকে ঝড়ে পড়া। এলাকায় আধিপত্য বিস্তার, মাদকসেবনে জড়িত রয়েছে গ্রুপটি।

অন্যদিকে ‘ডেভিল কিং ফুল পার্টি’ সদস্যদের বয়স ১৮ থেকে ২৩ এর মধ্যে। আধিপত্য বিস্তারে এলাকায় শো-ডাউন, মেয়েদের ইভটিজিং, মাদকসেবনে জড়িত। ‘ভলিয়ম টু’ ও ‘ভান্ডারি গ্রুপের সদস্য মাদকসেবন এবং মাদক বেচাকেনাতেও জড়িত বলে জানান বিনা রাণী দাশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ