শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

স্বাধীনতার ডাক, ৫ দফা কর্মসূচি ঘোষণা কাশ্মীরিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ ও কাশ্মীরের স্বাধীনতার ডাক দিয়ে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছেন কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের প্রধান সৈয়দ আলী শাহ গিলানি।

গতকাল রোববার গৃহবন্দি অবস্থায় কাশ্মীরিদের প্রতি লেখা এক চিঠিতে ভারতের বিরুদ্ধে এ প্রতিরোধের ডাক দেন তিনি। স্বাধীনতা সংগ্রামে প্রতিবেশী দেশ পাকিস্তানেরও সহায়তা চান এ হুররিয়ত নেতা।

৫ দফা কর্মসূচির মধ্যে রয়েছে, ভারতীয় নৃশংসতার বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের নাগরিকদের সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণ প্রতিরোধ, নিজেদের আত্মরক্ষার্তে সরকারি কর্মকর্তা ও পুলিশের প্রতিবাদ, সারাবিশ্বে ছড়িয়ে থাকা কাশ্মীরিদের দূত হিসেবে কাজ করা, কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামে প্রতিবেশী পাকিস্তানের এগিয়ে আসা এবং জম্মু ও লাদাখের বাসিন্দাদের নিজস্ব পরিচয় ধরে রাখা।

কাশ্মীরি জনগণের উদ্দেশে খোলা চিঠিটি ২৩ আগস্ট লেখা হলেও তা প্রকাশিত হয়েছে রোববার।

চিঠিতে আলী শাহ গিলানি বলেন, জম্মু-কাশ্মীরের জনগণের কাছে আমাদের আন্তরিক আবেদন, এ সংকটময় মুহুর্তে আমাদের অবশ্যই প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। সাধ্য অনুযায়ী, আমাদের সবারই এই প্রতিরোধে অংশ নেয়া উচিত। নিজ নিজ এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও শান্তিপূর্ণ প্রতিরোধ চালিয়ে নিতে কাশ্মীরি জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।

জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা ও সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন হুররিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ