শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

মুসলিম দেশগুলো স্বার্থপর: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর নিয়ে ভারতের কঠোর আচরণের মধেই নরেন্দ্র মোদীকে সংযুক্ত আরব আমিরাত বিশেষ সম্মাননা দেয়ায় মুসলিম দেশটির কঠোর সমালোচনা করছে পাকিস্তান।

আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতে মুসলিমদের উপর অত্যাচার চলছে, তখন মোদীর হতে ওঠা আমিরাতে সম্মাননা মোটেও মেনে নিতে পারছে না ইসলামাবাদ।

এবার দেশটির প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বিশেষ উপদেষ্টা ড. ফিরদৌস আশিক আওয়ান বলেন, আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুকে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু দুঃখজনকভাবে কিছু মুসলিম দেশ স্বার্থপরতার কারণে সেই ইস্যুকে এড়িয়ে যাচ্ছে।

কাশ্মিরীদের উপর অত্যাচারের বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান পাকিস্তানের এই কর্মকর্তা।

নরেন্দ্র মোদীর হাতে সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ তুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রাখায় শনিবার মোদীকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ