রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা

অবরুদ্ধ কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর আহ্বান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরুদ্ধ কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। নির্যাতনের মাধ্যমে কাশ্মীরিদের ঈমান ও স্বাধীনতার চেতনাকে ছিনিয়ে নেয়া যাবে না। বাংলাদেশের মানুষ নির্যাতিত কাশ্মীরিদের পক্ষে। অবরুদ্ধ কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে।

রোববার (২৬ আগস্ট) গভীররাতে পবিত্র হজ্জব্রত পালন শেষে হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে গেলে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

এ সময় মুসলমান হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের কোন কার্যকর উদ্যোগ নেই বলেও হতাশা প্রকাশ করেন চরমোনাই পীর।

এছাড়া রোহিঙ্গা মুসলমানদের নাগরিক যাবতীয় অধিকার নিশ্চিত না করে মিয়ানমারে ফেরত পাঠানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, হুমায়ন কবির, জাহাঙ্গীর আলমসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ