সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

ইহুদীরা নয়, ২০৪০ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি হবে মুসলমানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

অন্যান্য ধর্ম ছেড়ে ইসলামধর্ম গ্রহণ এবং মুসলমানদের ধারাবাহিক বসতি স্থাপনের কল্যাণে আগামী ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি হবে মুসলমানরা। দেশটিতে বর্তমান দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি ইহুদীদেরকে হটিয়ে মুসলমানরা এই রেকর্ড গড়বে বলে সম্প্রতি একটি মার্কিন গবেষণায় এমন ফলাফলই বেরিয়ে এসেছে।

গত (৮ আগস্ট) লেবাননের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-হাওয়া জানিয়েছে, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিইউ সাম্প্রতিক তাদের করা নতুন এক জরীপের ফলাফল ঘোষণা করেছে।

সেখানের তথ্যানুযায়ী, ২০১৭ সালের হিসাবমতে যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা ছিলো ৩৪ লক্ষ ৫০ হাজার। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার শতকরা ১.১ ভাগ মুসলমান।

প্রতিষ্ঠানটি জানায়,অন্যান্য ধর্মাবলম্বীরা অধিকহারে ইসলামে ধর্মান্তরিত হওয়ায় আগামী ২০৪০ সালের মধ্যেই ইহুদীধর্ম টপকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম হবে ইসলাম। তবে খৃষ্টধর্মপ্রধান এই দেশে ইহুদী জনসংখ্যা মোট কতো তা প্রকাশ করেনি বিইউ।

গবেষণা বলছে,২০৫০ সালে যুক্তরাষ্ট্রে মুসলমানদের আনুমানিক সংখ্যা দাঁড়াবে অন্তত ৮১ লক্ষে। বর্তমানের চেয়ে যা হবে দ্বিগুণেরও বেশি। তখন মোটজনসংখ্যার শতকরা ২.১ ভাগ থাকবে মুসলমান।

এর আগে এই প্রতিষ্ঠানটির ২০০৭ সালের জরীপানুযায়ী যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা ছিলো ২৩ লক্ষ ৫০ হাজার, ২০১১ সালে ২৭ লক্ষ ৫০ হাজার।

মার্কিন গবেষণাকেন্দ্রটি জানায়,এখানে মুসলমানদের নিশ্চিত সংখ্যার সরকারি কোন তথ্য পাওয়া যায়না। কারণ, মার্কিন আদমশুমারি ব্যুরো নাগরিকদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হয়না।

এদিকে উপরোক্ত গবেষণা যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদীদের সংখ্যা না জানালেও দখলদার রাষ্ট্র ইসরায়েলের সরকারি পরিসংখ্যান ব্যুরো জানায়, দেশটিতে ইহুদীদের মোট জনসংখ্যা ৫৭ লক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ